
জামালপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর – ৫ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন দলটির জামালপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। বুধবার (২৪ডিসেম্বর) দুপুরে জামালপুর- ৫ আসনের মনোনয়নপত্র কেনেন। মনোনয়ন ক্রয় শেষে এডভোকেট ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন,আমাদের ৩টি রাজনৈতিক দল,এবি পার্টি,এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ঐক্যজোট হয়েছে। সেই ৩ দলের জোটের আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছি। জোট আমাকে চূড়ান্তভাবে মনোনিত করেছে৷ তাই জামালপুর সদরের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি৷
এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতারা জানান, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। জামালপুর-৫ আসনে এবি পার্টি শক্ত অবস্থান তৈরি করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এবি পার্টির প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।