
জাবি প্রতিনিধি
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরেণে রক্তরাঙা কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও খেলার মাঠের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ শেষে শাখা ছাত্রদল নেতা এম আর মুরাদ বলেন, দীর্ঘদিনের নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার বিদায়ে দেশের মানুষ যেন স্বস্তির নিশ্বাস ফেলছে। কিন্তু সাথে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস, স্বজন হারানোর মাতম, হাসপাতালের বেডে পড়ে আছে চোখ,হাত,পা, হারানো প্রতিবন্ধীত্বের জীবনকে সাদরে গ্রহণ করা সোনার মানুষগুলো। তাদের এই ত্যাগকে স্মরণ করে রাখার জন্য আমাদের এই কর্মসূচি। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অবসানের পর ক্যাম্পাসকে পুনঃবার ঢেলে সাজাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের আহবান করব তারা যেন শহিদদের চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করে।
কৃষ্ণ চূড়ার রঙ লাল। আজকে আমাদের এ কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্দেশ্য হলো জুলাই মাসের গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণ করা এবং জুলাই স্প্রিন্টকে ধারণ করা। যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি কৃষ্ণ চূড়ার রঙ দেখেই যেন শিক্ষার্থীরা তাদের স্মরণ করতে পারে সেজন্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই উদ্যোগ।
উল্লেখ্য এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা এম আর মুরাদ, শরীফ, আব্দুল গাফফার, রিফাত মাহমুদ।এছাড়াও অন্যান্য নেতৃত্ব বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল্লাহ, আকাশ, হারুনুর রশীদ, আখতারুজ্জামান, মিনহাজ, আতিকুজ্জামান আতিক, সামিন ইয়াসার লাবিব, ফাহিম, প্রমুখ ছাত্রনেতাগণ।