
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর কাঠালিয়া উপজেলায় পথসভা করেন। আজ শুক্রবার বিকাল ৪:০০ টায় তিনি কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণায় ৭ই জানুয়ারি সকলকে স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।