
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ এর বাবা খন্দকার আহমেদুল আমিন ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫) বছর।
প্রয়াত খন্দকার আহমেদুল আমিনের ছেলে টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ জানান, বাবা বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুস্থতা নিয়ে শারিরীক জটিলতায় ভুগছিলেন।
আজ শনিবার ভোর রাত ৭:১৫ মিনিটে আশেকপুর নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য মৃত্যুসময় তিনি ৪ ছেলে এবং ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
পরে বাদ যোহর আশেকপুর জুবাইদা হাইস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় টাঙ্গাইল সদর আসনের সাংসদ, মৎস ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা। জানাজায় পরিবারের পক্ষ থেজে রাশেদুল আলম মরহুম বাবা’র আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।