
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মো. হাদিউজ্জামান সোহেল গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ইনচার্জ লোকমান হোসেন জানান, বিএনপি নেতা হাদিউজ্জামান সোহেল নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন। বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রঙ্গত, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীকে পুলিশ গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাদিউজ্জামান সোহেলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।