
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় সাইম (১৪) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অভ্যন্তরিন কোন্দলের কারনে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের রানাগাছা নামকস্থানে (বাড়ির পাশে) যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইম। পরে তার বন্ধুরা সাইমকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। এসময় সিয়ামের মা ছেলের কি হয়েছে জানতে চাইলে তারা বলে মাচাইল (বাঁশ দিয়ে তৈরি বসার স্থান) থেকে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে। পরে সিয়ামের মাথায় পানি ঢালতে গিয়ে স্বজনরা দেখে তার বুক থেকে রক্ত বের হচ্ছে। পরে তাড়াতাড়ি টাঙ্গাইল ২৫০ শয্যা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করেন।
নিহতের মামা সোহাগ বলেন, আমি সন্ধ্যার দিকে আমার বোন ফোন করে খবর দেয় যে আমার ভাগ্নেকে কে যেন মারছে। পরে আমি হাসপাতালে আসি। কি এমন ঘটনা ঘটেছে যে মেরে ফেলতে হবে।
ঘারিন্দা ইউনিয়নের মেম্বার সাদ্দাম হোসেন বলেন, আমি একটি গ্রাম্য শালিসে ছিলাম, তখন আমার কাছে ফোন আসে সাইমকে কে যেন মারধর করেছে, তার অবস্থা খুবই খারাপ। এসময় আমি দ্রুত সাইমকে হাসপাতালে নিয়ে যাওয়া জন্য বলি। আমি ধারণা করছি এটি হত্যা হতে পারে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা কিছু বলতে পারছিনা। নিহতের স্বজনদের সাথে কথা বলেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।