
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮:২০ মিনিটের দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন।
নিহতরা হলেন- নাটোর জেলার রতন মিয়া ও তার ছয় বছরের ছেলে সানি ও একই এলাকার শরীফ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম স্থানীয়দের বরাতে জানান, উত্তবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় এসে বিকল হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বাসটি দ্রুত চলে যায়।