
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
একতা এক্সপ্রেসে ট্রেনের ছাঁদে থাকা এক যাত্রী গাছের সাথে ধাক্কা লেগে পরে নিহত হয়েছে।
আজ সকাল সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে তাদের হেফাজতে রাখে।
নিহত হানিফ জয়পুরহাট জেলার আমতলী থানার আমতলী গ্রামের আঃ হান্নানের ছেলে।
ঘারিন্দা রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর জানায়, জয়পুরহাট থেকে ঢাকা গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাঁদে উঠে নিহত হানিফ মিয়া রওনা হোন। পথিমধ্যে কোথায় কিভাবে গাছের সাথে ধাক্কা লেগেছে তা কেউ বলতে পারেনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এসে পৌছালে লাশটি দেখার পর আমরা উদ্ধার করি।
লাশটি রেল পুলিশের হেফাজতে রয়েছে, পরিবারের লেকজনকে খবর দেওয়া হয়েছে তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।