
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে ভাসানীর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তি করার দাবিতে মানববন্ধন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বর্তমান প্রেক্ষাপটে পাঠ্যবইয়ে নতুন করে অন্তর্ভুক্তি করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হামিদুল হক মোহন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহম্মেদ, ব্যবসায়ী ঐক্যজোট নেতা গোলাম মোস্তফা লাবু, জেলা ক্লিনিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু ও জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক মমতাজ করিম প্রমুখ।