নরসিংদী প্রতিনিধি
গতকাল দুপুরে নরসিংদী বাজারে প্রকাশ্যে নগদ ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে ৯০৫০০ টাকা ও প্রায় ০৬ ভরি স্বর্ণালংকারসহ ৬ জন দস্যুকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।তবে প্রধান দস্যুকে এখনো গ্রেপ্তার হয়নি
প্রধান দস্যুকে দ্রুত গ্রেপ্তার ও বাকী টাকা ও স্বর্ণালংকার উদ্ধার দেখতে চায় জেলাবাসী।
এ ব্যপারে জেলা পুলিশ জানিয়েছে তাদের অভিযান চলমান রয়েছে এবং দ্রুততম সময়ে তারা প্রধান দস্যু কে গ্রেপ্তার করে বাকি চোরাই অর্থসম্পদ উদ্ধার করবেন।
