
মেহেদী হাসান ,ক্যাম্পাস প্রতিনিধি (ঢাকা কলেজ)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের নতুন সমন্বয়ক এর দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ। রোজ মঙ্গলবার ০২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে অধিভুক্ত সাত কলেজে একাডেমিক কার্যক্রমের সুবিধার জন্য প্রফেসর মোঃ ইউসুফ অধ্যক্ষ ঢাকা কলেজ কে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক এর দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ বলেন আমি সাত কলেজের একাডেমি শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য কাজ করব।
উল্লেখ্য আছে যে প্রচলিত শিক্ষার মান উন্নয়নের জন্য ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হল।
ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।