
খুলনা প্রতিনিধি
আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বানীশান্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ। এ লক্ষে আজ রবিবার বিকালে বানীশান্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টি এ ফারুক বাজার চত্ত্বরে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আলহাজ্ব শেখ যুবরাজ নির্বাচনে তার অংশ গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,বানীশান্তা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত প্রকাশ গাইন, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত শরিফ,ইউপি সদস্য হিল্লোল সরকার, যুবনেতা গৌতম রায়, তুহিনুর রহমান তুহিন, কিবরিয়া ফকির, নিতাই জোয়াদ্দার প্রমুখ।