
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় পথচারী ভ্যান চালকসহ ৪ জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন—গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মোঃ নজু ইসলাম (৪০ ) এছাড়াও নিহত হয়েছে পথচারী মধু ব্যবসায়ী অজ্ঞাত আরো ২ জন।
স্থানীয়রা জানায়, আজ সোমবার সকাল ৭ টার দিকে রংপুরগামী দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস রাণীরবন্দর বাজার এসে পৌচ্ছালে অপরদিক থেকে আসা দুই ভ্যান চালক ও দুই পথচারী মধু বিক্রেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম। এ ঘটনায় স্থানীয়রা বিআরটিসি বাসটি আটক করে মহসড়ক অবরোধ করে রাখে।
পরে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম শরিফুল হকের তত্বাবধানে প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর যানচলাচল স্বাভাবিক হয়।