
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুরকে শান্তির জনপথ এবং উন্নয়নের জনপদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার স্বার্থে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার স্বার্থে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার স্বার্থে এবং দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পিরোজপুরকে শান্তির জনপথ এবং উন্নয়নের জনপদে অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিবেন।
তিনি বলেন, আপনারা আমার ভাই এবং বোন আপনাদের কাছে আমার অনুরোধ ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আধুনিক ও সন্ত্রাস মুক্ত উন্নয়ন সমৃদ্ধ পিরোজপুর গড়তে সহযোগিতা করুন, ইনশাআল্লাহ আমি পুনরায় নির্বাচিত হলে পিরোজপুরকে একটি আধুনিক পিরোজপুর হিসেবে আপনাদেরকে উপহার দিব।