চট্টগ্রাম সংবাদদাতা
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে প্রকাশিত পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক আজাদী’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক জনাব এম এ মালেকের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । এসময় সেখানে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে চট্টগ্রামের ঐতিহ্য গৌরবময়। ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীনতাপূর্ব বাংলাদেশে বেশ ক’টি দৈনিক প্রকাশিত হতো চট্টগ্রাম থেকে এগুলোর মধ্যে ‘দৈনিক আজাদী’ অন্যতম।
শুভেচ্ছা বিনিময়কালে সিএমপি কমিশনার সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ‘দৈনিক আজাদী’র সুনাম অতীতের মত ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
