
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল মধুপুরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই কবির হোসেনের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন বড় ভাই আমিনুল ।
ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের মালাউড়ী গ্রামে। এ ঘটনায় ছোট ভাই কবির ও তার মা মোছা: রমিছা বেগম বাদি হয়ে তার বড় ছেলে আমিনুর ও তার বউ মাকসুদাসহ ২জনকে অভিযুক্ত করে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার বিকালে দোকান ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই আমিনুল তার ছোট ভাইয়ের বাড়িতে যাতায়াতের রাস্তা লাকড়ি কাঠ দিয়ে বেড়া দিয়ে বাঁধা গ্রস্ত করে রাখে এবংকি মাঝে মাঝে রাস্তায় গর্ত করে রাখে। এত করে তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় বড় ভাই আমিনুল ও তার স্ত্রী মাকসুদা, কবির ও তার স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে লাঠি শাবল নিয়ে মারতে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ। কবিরের মা তাদেরকে বাঁধা দিতে গেলে বড় ছেলে আমিনুল তার স্ত্রী মাকসুদা চুলে ধরে মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । এছাড়াও ছোট ভাইকে ওই রাস্তা দিয়ে যেতে নিষেধ করে অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনার পর দিন মৃত জোয়াদ আলী স্ত্রী রমিছা বেগম বাদি হয়ে বড় ছেলে ও তার স্ত্রীসহ ২ জনের বিরুদ্ধে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।