
মো সোহানুর রহমান
বগুড়া সদর উপজেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ বগুড়া আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জনাব মোঃ রাগেবুল আহসান রিপু দ্বিতীয় বারের মতো ৫৩ হাজার ২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি ) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ০৪২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১০ হাজার ৬৬৬ এবং মহিলা ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৩৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী রাগেবুল আহসান রিপু (নৌকা) ৫৩ হাজার ২২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান আকন্দ (স্বতন্ত্র প্রার্থী) ২০ হাজার ৮৪০ ভোট, জাতীয় পার্টির মো আজিজ আহ্ম্মেদ (লাঙ্গল) ৮৬২ ভোট, (স্বতন্ত্র প্রার্থী) কবির আহম্মেদ ১০ হাজার ১৭৯ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির শহিদুল ইসলাম ৩৭১ টি ভোট পেয়েছেন। রোববার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যুন্ত চলেছে।