
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের খেলনা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ১৬ ই মার্চ রবিবার দেবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খেলনা ইউনিয়ন শাখার আমির মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমাদান মাসে ঐতিহাসিক বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি, পারিবারিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির ও আলমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, মাওঃ আমানউল্লাহ, ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজোয়ান প্রমুখ।