
ধোবাউরা প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপির উদ্যোগে বি তোভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তারেক জিয়ার নির্দেশে ময়মনসিংহ ১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া ) সাবেক এমপি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য আফজাল এইচ খান উপস্থিত থেকে এসব পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আফজাল এইচ খানের নেতৃত্বে গোয়াতলা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়।
সকল প্রতিকূল অবস্থায় বিএনপি মানুষের পাশে ছিল এবং পরবর্তী সময়েও সাধারণ মানুষের পাশে থাকবে এমন আশ্বস্ততা উঠে আসে নেতৃবৃন্দের কথায়। আগামী নির্বাচনে হালুয়াঘাট-ধোবাউড়াবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার দৃঢ়তা ব্যক্ত করেন