
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এর প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত দের মাসে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১২৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
গতকাল শরিবার ২১ ফেব্রুয়ারি সকালে পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবং সেই সাথে এই হারানো মোবাইলসমূহ যাচাই করে তাদের প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে হারানো মোবাইল মালিকের অনেকেই পুনরায় তাদের ফোনটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান । হারানো মোবাইলের মালিকগণ ফিরে পেয়ে জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য পুলিশ সুপার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিশেষে পুলিশ সুপার বলেন, বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যস্ততা সো বিভিন্ন কারণে হারানো সকল মোবাইল পুলিশের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। তথাপি নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা বৃদ্ধি করবে।