
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পত্নীতলা উপজেলার দুই নেতাকে সাময়িক বহিষ্কারের পর এবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দুই নেতা ও এক সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মতিন মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে এবং দলের কেন্দ্র থেকে দেওয়া নির্দেশ ও সিদ্ধান্তকে অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ও রাইগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন মানিক এবং ১নং ওয়ার্ড কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নানকে দলের প্রাথমিক পদ সহ এবং সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।