
নওগাঁ প্রতিনিধি
একদিন তুমি পৃথীবি গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ৭ই অক্টোবর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই আয়োজন করে মৌসুমী নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সকাল ১০টায় রাণীনগর উপজেলার রেলগেট এলাকায় মৌসুমীর সমৃদ্ধির উপজেলা কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও রালী।
সকাল ১০:৩০ মিনিটে মৌসুমী সমৃদ্ধির ব্যানারে অনুষ্ঠিত হওয়া রালিতে অংশ নেয় উপজেলার প্রবীণ বৃদ্ধ ও বৃদ্ধারা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে
চারপাশ। প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শুরু হওয়া রালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে মৌসুমী সমৃদ্ধির উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলার প্রবীণদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ চন্দনা শারমীন রুমকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী সমৃদ্ধির রাণীনগর উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ। আয়োজিত এই অনুষ্ঠানে মৌসুমী সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আখতারুজ্জামান (মুকুল)।
আলোচনা সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোছাঃ চন্দনা শারমীন রুমকী বলেছেন, প্রবীণদের পাশে থাকতে পেরে একসাথে হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এ সময় মৌসুমী সমৃদ্ধিকে এমন আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এ সময় বিশেষ অতিথির দেয়া বক্তব্যে উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ বলেছেন,
সেবাই মানুষের ধর্ম। আমাদের সমাজে প্রবীণদের সেবাই আমাদের এগিয়ে আসতে হবে।
পরে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা প্রবীণ কমিটির সভাপতি আখতারুজ্জামান মুকুল বলেছেন,
আজকে মৌসুমীর এই আয়োজন সত্যিই আমাদের প্রবীণদের জন্য
বড় আয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রবীণরা এক হতে পেরেছি। এ সময় মৌসুমী সমৃদ্ধির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রবীণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মৌসুমী সমৃদ্ধির কর্মসূচির উদ্দ্যোগে রাণীনগর উপজেলায় ইতিমধ্যেই প্রবীণদের জন্য অবসর সময় কাটানোর জন্য প্রয়োজনীয় উপকরণ এবং চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগসহ অর্থোপেডিক্স বিশেষজ্ঞের মাধ্যমে প্রবীণদের চিকিৎসা সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে। এরইমধ্যে উপজেলায় বিনামূল্যে ২৩ জন প্রবীণকে চোখের ছানি অপারেশন করে দিয়েছে বেসরকারি এ উন্নয়ন সংস্থা। প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় আসা প্রবীণরা জানান, আজকে এখানে ঐক্যবদ্ধ হতে পেরে সত্যিই আমরা আনন্দিত। এ সময় প্রবীণ বক্তারা তাদের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলে প্রতিকার সম্পর্কে সহযোগিতা চান। এ সময় প্রবীণদের পাশে থাকার কথা জানান উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ।