
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল আবৃত্তি সংসদের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান।
আজ(৩০ অক্টোবর, ২০২৪) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর কবির সোহান এবং প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হাসান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষিত হয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংগঠনটির কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।