
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলায় নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
এ সময়ে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জর্দার। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গোলাম রসুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, জেলা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, কৃষকদলের সভাপতি আহসান কবির, স্বেচ্ছাদলের আহবায়ক তরিকুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, বিএনপির অন্যতম নেতা রেজা বিশ্বাস। এ সময়ে যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা জাহিদুল ইসলাম জর্দার তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পতিত স্বৈরচার হাসিনার সরকার আমাদের উপর পাথরের মত চেপে বসেছিল। এখন আর কোন স্বৈরচারের স্থান এদেশের মাটিতে হবে না। তিনি আরো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির কান্ডারী তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুতই নির্বাচন আয়োজনের জন্য এ সরকারের প্রতি জোর দাবি জানান।
কেন্দ্রিয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এ ইফতার পার্টি সারাদেশে চলমান আছে। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।