
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদে গণ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদে
ফিতা কেটে গণ পাঠাগারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এটি স্থাপিত হয়েছে।
বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলার শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন অর-রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুজ্জামান, বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলার সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল আহমেদ সহ প্রমুখ।
বক্তারা বলেন- নান্দাইলে এই প্রথম গণ পাঠাগার চালু হয়েছে। এতে করে শিক্ষার্থীরা গণ পাঠাগারে বসে জ্ঞানচর্চা করার সুযোগ পাবে।