
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি: নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশনের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়ছে।
নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশন এর পক্ষে অনলাইনে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরিক হলিডে।
পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান ।
ফিসার প্রজেক্ট বাংলাদেশ এর কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ সাজিদুল হক বলেন, বাংলাদেশ এর উপকূলীয় মৎস্যজীবীদের জীবন যাত্রা ঝুঁকিপূর্ণ। এ সমঝোতা স্বাক্ষর পবিপ্রবি’র গবেষণা ও উপকূলীয় মৎস্যজীবিদের নিরাপদ জীবন যাত্রায় অধিকতর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ফিশার্স প্রকল্পের অধীনে পিএসটিইউ এবং ফিশ সেফটি ফাউন্ডেশন নিউজিল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারকটি মাছ ধরা সম্পর্কিত প্রাণহানি, শারীরিক আঘাত-অসুখ, ডাকাতির আক্রমণ এবং অন্যান্য পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সমস্যাগুলিকে মোকাবেলা করবে, এইভাবে জেলেদের জীবন নিরাপদ এবং উন্নত হবে।
এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবি’র এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, মাৎস্য বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোঃ লোকমান আলী এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমাদুল হক প্রিন্সসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ফিসারিজ টেকনোলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।