
মোহাম্মদ বেলাল হোছাইন
কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিজের বাড়ির বসত ঘরে দেহব্যবসায়ী নারী রেখে অসামাজিক কাজ পরিচালনা করায় মনির হোসেন (মহিন) নামে শ্রমিক লীগ নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে কমলনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা মনির উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোকার বাপের বাড়ির মৃত মোঃ খোকনের ছেলে,বাকিরা হলেন একই ইউনিয়নের মোঃ জামাল, চাঁদপুর সদর উপজেলার সোনিয়া মানহা, মাগুরায় শালিখা থানার সাথী আক্তার,ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বৃষ্টি।
গ্রেপ্তারকৃত সবাইকে আজ (১৯ ফেব্রুয়ারি) লক্ষীপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
স্হানীয়সূত্রে জানা যায় শ্রমিক লীগ নেতা মনির তার বাড়িতে বসত ঘরে এসব যৌনকর্মী রেখে দীর্ঘদিন যাবত এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে
গতকাল রবিবার সন্ধ্যায় এলাকাবাসী এসব অসামাজিক কাজের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদী হয়ে উঠে, এক পর্যায়ে কমলনগর থানা পুলিশের সহায়তায় এলাকাবাসী ও পুলিশ মিলে ঘরের দরজা ভেঙে এসব দেহব্যবসায়ী নারীদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
আজ (১৯ ফেব্রুয়ারি) কমলনগর থানার এস আই সুমন কবির মৃধা অভাযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে,এসময় তাকে ঐই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে মনির ঘটনার সত্যতা অস্বীকার করে।
এ ব্যাপারে কমলনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইলে একাধিক বার কল দিলেও তার কল রিসিভ করেনি
তবে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন পাটোয়ারী বলেন এই বিষটা আমি শুনেছি আমার দল কোন খারাপ কাজ খারাপ ব্যাক্তি পছন্দ করে না এই ঘটনার ঠিকই তদন্ত করে তার প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ওসি তদন্ত আব্দুল জলিল কমলনগর থানা বলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৩ জন নারী ও ২ জন পুরুষকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি,, আগামী দিনেও কমলনগরে এসব অভিযান অব্যাহত থাকবে।