
নীলফামারী প্রতিনিধিঃ
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী সদর উপজেলা আওতাধীন, গোড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলার সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মৌলভী মোঃ ইয়াসিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা।
মাওলানা সগীর আলম মিঠু, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা।
মাওলানা আশিকুর রহমান আশরাফী, সেক্রেটারি, জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ, নীলফামারী জেলা।
হাফেজ মুস্তাকিম বিল্লাহ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী সদর উপজেলা।
মুহাম্মাদ জোবাইদুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা।
তারিক বিন আজিজ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সদর উত্তর শাখা।
সভাপতিত্ব করেন:
ডাক্তার মাওলানা রাশিদুল ইসলাম রাশেদী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোড়গ্রাম ইউনিয়ন শাখা।
এ সভায় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্ব তুলে ধরে শহীদদের ত্যাগের কথা স্মরণ করেন এবং দেশব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নীতি ও আদর্শের পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।