
এম.আর চৌধুরী রাজু, নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর ডোমারে রেলের ফিস প্লেটের নাট খুলে বস্তায় ভরে রাখে দুর্বিত্তরা। অন্যের জন্য বেঁচে যায় চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এর যাত্রীরা।
ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার হিরালাল নামক রেলঘুন্টির পাশে রেলব্রীজে।
স্থানীয়রা জানায়, বুধবার মধ্যরাতে ডোমার উপজেলার হিরালাল নামক রেলঘুন্টির পাশে রেলব্রীজে রেল লাইনের ফিস প্লেটের নাট খুলে বস্তায় ভরে রাখে দুর্বিত্তরা। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে দ্রুত রেল স্টেশনের সংশ্লিষ্টদেরসহ ডোমার থানাকে অবগত করলে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী (৭৪৮) ট্রেনটিকে মাঝপথে থামিয়ে দেয়া হয়। ফলে অল্পের জন্য রক্ষা পায় এ ট্রেনের যাত্রীরা।
এ বিষয়ে জানতে চাইলে, ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ভোরের বাংলা নিউজকে বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ডোমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ ঘটনাস্থলে যাই। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে, আইনী প্রক্রিয়া ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।