
মোঃ পারভেজ মোশাররফ
বোদা উপজেলা প্রতিনিধি
গত ২০২২৬ শে সেপ্টেম্বর পঞ্চগড় জেলার বোদা উপজেলা মারিয়া ইউনিয়নের আউলিয়াঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক নৌকাডুবিতে নিহত পরিবারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান
কেন্দ্রীয় আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মানুষের সুখে যাদের হৃদয় হাসে এবং মানুষের দুঃখে যাদের হৃদয় কাঁদে তারাই হচ্ছে প্রকৃত মানুষ,
একজন মানুষ বিপদে পড়বে সে হোক মুসলিম কিংবা হিন্দু বা অন্য ধর্মের একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে বিপদের সময় পাশে দাঁড়ানোটাই হচ্ছে উত্তম মহত্বের কাজ আমরা আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি ইনশাল্লাহ পাশে থাকবো আমরা একে অপরের ভাই তাই আমাদের দেশ রাষ্ট্র এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা সকলেই কাজ করে যাব ইনশাল্লাহ,
তিনি আরো বললেন আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের পরিবারকে সুখে রাখেন ভালো রাখেন এবং আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে আল্লাহ পাক আপনাদের প্রতি সহায় হোক।
আমরা কারো জন্য এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু কামনা করি না, আমরা চাই প্রত্যেকটি মানুষেরই মৃত্যুটা যেন স্বাভাবিক হয় পরিশেষে সকলের জন্য দোয়া কামনা করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ো কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোঃ আব্দুল হালিম
উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আমির জনাব মোঃ ইকবালুর রাহিম
উপস্থিত ছিলেন দেবিগঞ্জ উপজেলা শাখার আমির আবুল বাশার বসুনিয়া উপস্থিত ছিলেন বোদা উপজেলার জামায়াতের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব শফিউল্লাহ শফি সহ দলটির অন্য ান্য নেতাকর্মীবৃন্দ।
পরিশেষে ২০২২ ইং ২৫ সেপ্টেম্বর নৌকাডুবিতে নিহত ৭২ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম।
এর আগেও ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ঘটনাটিকে কেন্দ্র করে নগদ ত্রিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেছিল দলটি।
আলোচনা শেষে নিহত পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।