
কালীগঞ্জ প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে পবিত্র ঈদুল আযহা দ্বিতীয় দিন রবিবার দিন ব্যাপী ভোটমারী স্কুল মাঠে বিশ দলের ফুটবল খেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন , প্রফেসর মোঃ উমর ফারুক উপ পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী।
ডাঃ মোঃ মোস্তফা জামান সহকারী অধ্যাপক
(শিশু বিভাগ) রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক উত্তরণ ডিগ্রী কলেজ ও আহবায়ক ভোটমারি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
খোরশেদ আলম সহকারী শিক্ষক কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব ভোটমারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রমুখ।
প্রফেসর মোঃ উমর ফারুক বলেন,সামাজিক সচেতনতার পাশাপাশি যুবকদের মাদকাসক্ত ও জুয়ার আসর থেকে ফেরাতে খেলাধুলার মাধ্যমে সবাইকে একসাথে কাজ করতে হবে।
খেলায় ১৯৯২ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচ অংশগ্রহণ করেন ।
১৯৯৩ ব্যাচ প্রথম হন ১৯৯২ ব্যাচ দ্বিতীয় হয়।