
রিদোয়ান আহাম্মদ
মাটিরাঙ্গায় এসএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পানি ও কলম বিতরন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আয়োজনে আজ ২৭ এপ্রিল রবিবার মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকের সামনে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও কলম বিতরন করেন। এছাড়াও ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেক্স এর ব্যবস্থা করা হয়। হেল্প ডেক্সের মাধ্যমে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা সহ বিশুদ্ধ পানি, স্যালাইন, শরবত ও ঔষধের ব্যবস্থা করা হয়।
এ সময় উপজেলা ছাত্রদল সভাপতি মো: আরিফুর রহমান সজল জানান, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি জনাব ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষাকেন্দ্রের বাহিরে একটি হেল্পডেক্সের আয়োজন করি। বিশেষ করে আজকে একদিকে গরমের তীব্রতা অনেক বেশি অপরদিকে পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা থাকায় আজ গোমতী বিকে উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আমাদের পক্ষ থেকে এ ব্যবস্থা গ্রহন করা হয়।এছাড়া এসএসসি পরীক্ষা শুরুর দিন থেকে আমরা পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করেছি।
পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণের সময় উপজেলা ছত্রদলের আহ্বায়ক মু. আরিফুর রহমান সজল, যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব নাজিউর রহমান মনজু, গোমতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম জনিসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা জানান, আজকে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের মধ্য ৩ থেকে ৪ ঘন্টা বসে দাড়িয়ে থাকতে হতো। আজ ছাত্রদলের পক্ষ থেকে তারা আমাদের বসার জন্য ব্যবস্থা করেছেন শুধু তাই নয় গরমে আমরা যেন কোন অভিভাবক অসুস্থ হয়ে না পড়ি সেজন্য তারা বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবতের ব্যবস্থা করেছেন যা প্রসংশনীয়।