
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেদেহী আত্তার মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৫ জানুয়ারি) কিশোরগাড়ী, হোসেনপুর, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর, মনোহরপুর ও হরিনাথপুর ইউনিয়নে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৃথক পৃথকভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদসহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,শ্রমিক দল,তাতীদল,জাসাস দলের নেতৃবৃন্দ।
দোয়া ও আলোচনা সভাগুলোতে ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,শ্রমিকদল, তাতীদল ও জাসাস দলের
শত শত নেতাকর্মী সমর্থক ছাড়াও হাজার হাজার ভোটার অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার মাগফেরাত করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে আগত গরিব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করে মান্যবর প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক।