
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গত ২৯ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় পলাশবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের ন্যায্য অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান সিসাম, মাসুদ রানা, আবু নোমান মোঃ রুসাফী, শামসুল ইসলাম, আতিকুর রহমান আতিক, আলমগীর হোসেন, জান্নাতুল ফেরদৌসী, সরোয়ার রহমান, শ্রাবণী সরকার, মাসুদুজ্জামান, খ.ম. তাজ উদ্দিন, জাফর ইকবাল, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এসময় উপজেলার কয়েক’শ সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন৷ শিক্ষকরা মানববন্ধন শেষে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।