
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত রবিবার ২৪শে নভেম্বর রবিবার দোয়া অনুষ্ঠানের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন মহদীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও ইউপি সদস্য আজাদুল ইসলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ইউপি সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। এসময় ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল দিয়ে বরণ করে নেন। এরআগে ইউপি সচিব মো. আব্দুল জোব্বার প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে পালনীয় দায়িত্ব গুলো সম্পর্কে অবহিত করেন। এসময় গণমাধ্যম কর্মী,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চেয়ারম্যান এর ঘনিষ্ঠজন সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন । ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিষদ দায়িত্ব গ্রহন করায় সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।