
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
মোঃ ওয়ালীউল্লাহ হাসান
দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকা সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মো: আলী হাসান এর সভাপতিত্বে র্যালী ও কেট কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: জিহাদ হোসেন মন্ডল। আলোচনা সভা শেষে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক কালবেলা ও দৈনিক মানবকন্ঠের পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মো: আল-কারিয়া চৌধুরীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আগত অতিথি ও সাংবাদিকবৃন্দদের বিভিন্ন আপ্যায়ন ও মিষ্টিমুখ করানো হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন- দৈনিক জনবাণী পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো: রেজুয়ান হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি সবুজ হোসেন, দৈনিক প্রতিদি