
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
মোঃ ওয়ালীউল্লাহ হাসান
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন এর পিয়ারা থেকে দরগাবাজার চলাচল এর যে রাস্তা এই রাস্তায় ধান রাখার কারনে যানবাহন চলাচলের ব্যঘাত হচ্ছে এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায় যে জাদের জমি তারা এভাবে ধান রাখে কিছু বলা জায়না তাদের এবং এক জন কোম্পানির ডেলিভারিম্যন জানায় আমি এখানে প্রায় ১ ঘন্টা সময় বসে আছি লেবার এসে ধান নিয়ে যাবে তার পর আমি যেতে পারবো বিষয়টি স্থানীয় প্রতিনিধিকে জানালে তিনি বলেন আমরা বিষয়টির ব্যবস্থা গ্রহণ করতেছি তবে বেশকিছু সময় থাকার পরও ওই ধানের মালিককে পাওয়া যায়নি।
অনেক প্রত্যক্ষদর্শীর মতামত এদের এই কার্যক্রমে প্রচুর জনদুর্ভোগ হচ্ছে এই জনদুর্ভোগ থেকে মুক্তির জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেন স্থানীয় জনসাধারণ।