
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি দুই দিন ব্যাপী টাঙ্গাইল জেলা পরির্দশন করেছেন।
টাঙ্গাইল পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন বলেন, গত ইং ৩০ মে থেকে ৩১মে পর্যন্ত বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম, পরির্দশন ও মতবিনিময় করেছেন। পিবিআই টাঙ্গাইল জেআর গুরুত্বর্পূণ এবং চাঞ্চল্যকর মামলা সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তাগণের সাথে আলোচনা ও তদারকি করেন। আলোচনাকালীন তিনি তদন্তকারী কর্মকর্তাদের সাথে মামলা তদন্তের বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বর্পূণ দিকনির্দেশনা প্রদান করেন। পিবিআই টাঙ্গাইল জেলার খতিয়ান বহি ও ছায়া তদন্ত রেজিস্টারসহ অন্যান্য সকল রেজিস্টার পর্যবেক্ষণ করেন।
পরর্বতীতে সন্ধ্যায় টাঙ্গাইল জেলা পুলিম সুপার সরকার মোহাম্মদ কায়সারের আমন্ত্রণে পিবিআই ও জেলা পুলিশ টাঙ্গাইল এর যৌথ আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে যোগদান করেন।