
শেখ সফিকুল ইসলাম
নাজিরপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএম আওয়ালের সমর্থনে গতকাল বিকেলে নাজিরপুর সদর ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মোঃ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় নাজিরপুর সদর ইউনিয়নের ৩ নং আমতলা ওয়ার্ডে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঈগল প্রতীকের একে এম আলহাজ্ব আউয়াল, তিনি উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন আমি এই পিরোজপুর আওয়ামী লীগকে স্বাধীনতা পরবর্তী সময় থেকে সুসংগঠিত করে রেখেছি, দলীয় নেতাকর্মী ও পিরোজপুর ১ আসনের জনগণের কল্যাণ ে আমি ও আমার পরিবারের প্রতিটি সদস্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছি জনগণের কল্যাণে, জীবনের বাকি সময় গুলো পিরোজপুর ১ আসনের জল জনকল্যাণে বিলিয়ে দিতে চাই নিজেকে। তাই আগামী ৭ জানুয়ারি উন্নয়ন ও জনকল্যাণ সমৃদ্ধ পিরোজপুর ১ আসন, দুর্নীতি মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে আপনারা সকলেই ঈগল মার্কায় ভোট দিবেন, আমি ও আমার পরিবার অতীতেও যেমন আপনাদের পাশে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। পিরোজপুর ১ আসনের অবহেলিত যেই জনপদ গুলো আছে সেই জনপদগুলোতে উন্নয়নের রোল মডেল বানিয়ে দিব ইনশাল্লাহ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, দীপ্তিস চন্দ্র হাওলাদার, সুমন হাওলাদার, বাদশা সাইফুদ্দিন এছাড়াও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিকলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।