
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে স্বত্ব দখলীয় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
বৃধবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী রিপন সরকার জানান আমার দাদা সবার আগে পুন্ডুরা মৌজায় সাবেক দাগ২০৭/ ৩৫৪ বর্তমান বিআরএস ৫০৪ দাগে চৌহদী কাতানো হ্যাবা দলিলে সাড়ে ৪১ শতাংশ জমি আমার দাদার কাছ থেকে ক্রয় করে। বর্তমান বি আরএস ৫০৪ এবং বিআরএস রেকর্ড আমার বাবার নামে হয়। আমি পৈতৃক দলিল মূল্যে ভোগ দখল করে আসছি। এমন অবস্থায় বর্তমানে আমার চাচা ফজলুল হক মনি আমার দাদার কাছ থেকে একই দাগে ২২ শতাংশ জমি ক্রয় করে। তার দলিলে কোন প্রকার চৌহদী কাতানো নাই। বর্তমানে ফজলুল মনি তার জমির পজিশন না থাকায় জোরপূর্বক আমার দখলকৃত জমি দখল করতে চায়। আমি বাধা দিলে আমাকে গালি গালাজ করে এবং মারতে আসে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় । এ বিষয়ে আমি এলাকাবাসীর সরনাপন্ন হই তারা জমি দেখে আমাদেরকে রায় দিয়ে দেয়। পরে জোর পূর্বক আমার জমি বেদখল দখল দেয়। এ বিষয়ে
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ও দীর্ঘদিন ধরে দখলে থাকা জমি জোরপূর্বক বেদখল করার অপচেষ্টা চালানো হচ্ছে। জমি দখলমুক্ত করা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।