
মোঃ নুর আল জান্নাত
ইংরেজি ভাষায় দক্ষতা ও সৃজনশীলতার এক অনন্য প্রদর্শনী ‘ইংলিশ অলিম্পিয়াড সিজন ৪’-এ ময়মনসিংহ বিভাগ থেকে ‘ট্রেইলব্লেজারস’ ক্যাটাগরিতে সেরা তিনের তালিকায় স্থান করে নিয়েছেন ফজলে রাব্বি। তার এই কৃতিত্ব ময়মনসিংহ বিভাগের তরুণ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে নাসিরাবাদ কলেজের ইংরেজি শিক্ষক জনাব মো : আনছারুল ইসলাম জানান, ফজলে রাব্বি সবসময়ই নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে চায়। তার এই অর্জন আমাদের জন্য যেমন গর্বের, তেমনি অন্য শিক্ষার্থীদের জন্যেও অনুপ্রেরণার উৎস
প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারী হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নিজস্ব চিন্তাশক্তি, ভাষাগত দক্ষতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি বিচারকদের মন জয় করতে সক্ষম হন। ‘ট্রেইলব্লেজারস’ ক্যাটাগরি মূলত নেতৃত্ব, প্রভাব এবং উদ্ভাবনী চিন্তাধারার ভিত্তিতে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করে থাকে।
ফজলে রাব্বির এই অর্জন শুধু তার একক সাফল্য নয়, এটি ময়মনসিংহ বিভাগের শিক্ষাগত উৎকর্ষ এবং সম্ভাবনার প্রতিচ্ছবি। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তার সাফল্য কামনা করছে শিক্ষকমণ্ডলী, সহপাঠী ও পরিবার।