
মোহাম্মদ আব্দুন নুর রানা
নিজস্ব প্রতিবেদক
কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এক দফা আদায়ে ফরিদপুরে রাস্তা আটকিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দাবি আদায়ের অংশ হিসেবে আজ বুধবার ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে তারা অবরোধ কর্মসূচী রাস্তা আটকিয়ে শুরু করে। পরে পুলিশের সাথে সমঝোতা শেষে তার অবরোধ তুলে নেয়।
অবরোধকালীন সময়ে শহরের ভিতরে ব্যাপক যানজট তৈরি হয়। প্রতিটি রাস্তায় চলাচলকারী যানবাহন সহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে তারা আন্দোলন করতে থাকে। পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেয়।
অবরোধকালে বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ আরাফাত, প্রত্যুষ কর্মকার, মোহাম্মদ আশরাফ প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য- আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল থাকার যৌক্তিকতা নেই।