
ভাঙ্গা প্রতিনিধি
অদ্য ০৮/০১/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশের টিমসহ মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম। মোবাইল কোর্ট চলাকালে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর বিধান লঙ্ঘন করায় ইটভাটার মালিক সুফিয়া বেগম কে ২,০০,০০০/ (দুই লক্ষ টাকা) এবং এম. রহমান ইটভাটার মালিক কে ১,০০,০০০/ (এক লক্ষ টাকা) সহ মোট ৩,০০,০০০/ (তিন লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক জরিমানা বাবদ নগদ অর্থ আদায় করা হয়। হালনাগাদ লাইসেন্স, ছাড়পত্র ও পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার পরিদর্শক রাম প্রশাদ ও ফরিদপুর জেলার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের প্রসিকিউটর মোঃ জিহাদ হোসেন । ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ সাদরুল আলম সিয়াম জাতীয় দৈনিক মানবাধিকার ও চ্যানেল এ ওয়ান সাংবাদিক কে বলেন আমি যতদিন ভাঙ্গা উপজেলায় কর্মরত থাকব ততদিন জনস্বার্থে আমার এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।