
(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১লা জানুয়ারী) বিকেলে বনপাড়া বাস স্ট্যান্ডে আায়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন সোহাগ ও সঞ্চালনা করেন ছাত্র দল নেতা মো. শাহিন হোসেন মোল্লা । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুল কাদের মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা , উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আরাফাত উজ জামান জোহা, মারুফ আহমেদ, একরামুল হক প্রমুখ।