জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার নির্দেশনায় বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মী। বুধবার (২৫ই মার্চ) ক্যাম্পাসের অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ কর হয়। ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক প্রাণী নিয়মিত খাবার পায় না। তাদের ক্ষুধা মেটাতে ও কষ্ট লাঘবে এই খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে সুমন সরদার বলেন, “ ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব নির্বাক প্রাণীর পাশে দাঁড়াবে।”তিনি আরও বলেন, “ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় এসব প্রাণী খাবার সংকটে পড়েছে। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ছোট উদ্যোগ। এ বিষয়ে রবিন মিয়া শাওন বলেন, “ক্যাম্পাসে দীর্ঘদিন বন্ধ থাকা অবস্থায় অনেক নিরীহ প্রাণী, বিশেষ করে পথকুকুরগুলো চরম খাদ্যসংকটে পড়েছে। মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতা থেকে আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি, একটি সভ্য সমাজের পরিচয় শুধু মানুষের প্রতি নয়, অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। ক্যাম্পাস আমাদের সবার— এখানে বসবাসরত প্রাণীগুলোরও বেঁচে থাকার অধিকার রয়েছে।।” খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন মিয়া শাওন, আহ্বায়ক সদস্য সজিব,আহাদ,ইভান,আবু হুরাইরাসহ সংগঠনটির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।