
বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগন্জ উপজেলার বাকেরকাটী গ্রামে জাকির মাঝি ও শহিদুল ইসলাম যৌথ মালিকানাধীন ইট ভাটায় মাটি কাটার কাজ করার সময় ওই ইট ভাটায় স্তূপাকারে রাখা মাটি ধসে তার নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালবেলা ৫ টার দিকে এস এম বি ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের মোহাম্মদ আবু ইসলাম সরদারের একমাত্র ছেলে। ঘটনা ধামা চাপা দেয়ার উদ্দেশ্যে ভাটা মালিক প্রশাষনের চোখে আঙুল দিয়ে লাশ সাতক্ষীরা পাঠিয়ে দেয়। বিষয়টি আশাশুনি থানার ইনচার্জ মোহাম্মদ নোমান কে এলাকাবাসী অবহিত করলে তিনি স্ব শরীরে ভিক টিমের বাড়ি উপস্থিত হয়ে মৃত রবিউল ইসলাম কে ময়নাতদন্তে পাঠান।