
বরিশাল প্রতিনিধি
পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে Earn N Live এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগষ্ট) সকালে আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই কর্মসূচিতে দুই শতাধিক দেশীয় ফলজ জাতের গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে চারাগুলো গ্রহণ করে এবং নিয়মিত যত্ন নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক মো: আনোয়ার হোসেন বলেন, গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি। তাই শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যার দিকেও সবাইকে গুরুত্ব দিতে হবে।
মো: সিফাত ই মঞ্জুর রোমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং Earn N Live বরিশাল টিমের স্বেচ্ছাসেবীরা।