
আলমগীর অরণ্য :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবং প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক, শ্রমিক সংগঠক সত্যেন সেন এর জন্মদিন আজ ২৮ মার্চ।
সত্যেন সেন ১৯০৭ সালের ২৮ মার্চ তারিখে বিক্রমপুর (র্বতমান মুন্সীগঞ্জ) জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের সেন পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় ডাক নাম ছিল লস্কর। তাঁর পিতার নাম ধরণীমোহন সেন এবং মাতার নাম মৃণালিনী সেন। চার সন্তানের মধ্যে সত্যেন ছিলেন র্সবকনিষ্ঠ। সোনারং গ্রামের সেন পরিবার ছিল শিক্ষা ও সংস্কৃতি র্চচার এক অনন্য উদাহরণ।
সত্যেনের কাকা ক্ষিতিমোহন সেন ছিলেন বিশ্বভারতীর উপাচার্য। তাঁর আর এক কাকা মনোমোহন সেন ছিলেন শিশুসাহিত্যিক । সত্যেন সেনের পরিবারেই তার পড়াশোনার হাতেখড়ি হয়। প্রাথমিক অর্থাৎ ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা পরিবার ও গৃহ শিক্ষকের কাছেই সম্পন্ন করেছিলেন সত্যেন সেন। ১৯১৯ সালে সোনারং হাইস্কুলে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়। ১৯২১ সালে তিনি যখন অষ্টম শ্রেণির ছাত্র তখন থেকে তাঁর মধ্যে রাজনৈতিক চেতনা বিকাশ লাভ করে। ১