
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও বাসকপ উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ। বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসকপ উপদেষ্টা কাজী জাকেরুল মওলা।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসানুজ্জামিল শাহীন, সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি; এডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি, জনাব আহসান হাবীব মাসুদ আমীর,টাংগাইল জেলা জামাতে ইসলামি বাংলাদেশ আরও উপস্থিত ছিলেন মো. এম. এ. রৌফ, সাধারণ সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি; মো. ইজাজুল হক সবুজ, সাধারণ সম্পাদক শহর বিএনপি এবং খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, সদস্য সচিব টাঙ্গাইল জেলা যুবদল।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংগঠনের সভাপতি মো. আরিফুর রহমান নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং সাধারণ সম্পাদক শামীম আল মামুন ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী পরিবেশিত হয়।