
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় পৌর শহীদ মিনার চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় সংগঠনের জেলা সমন্বয়ক এ্যাঃ নওশাসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, মনজুর আলম মিঠু্,আশরাফুল ইসলাম আকাশ ও জাহিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন গণঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপূরক বৈষম্যহীন রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যহত রাখতে হবে। গণ প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকারের শিরমনী খুনি হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদী ব্যাবস্থার পরিবর্তন হয়নি!সিন্ডিকেট ভাঙ্গেনি,ঘুষ দুর্নীতি ও পরিবহনে চাঁদাবাজি চলছে। সরকারি চিকিৎসা ব্যাবস্থার উন্নতি হয়নি,বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না।প্রধান উপদেষ্টা ১০০টাকায় বৎসরে কত টাকা সুদ হয় সেই হিসাব ভালো জানলেও উপরোক্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পারছেন না! বক্তাগন আরও বলেন সারজিস আলমেরা যখন হারুনের হোটেলে ভাত খেয়ে কর্মসুচি প্রত্যাহার করেছিলো তখনও ছাত্র জনতা ঢাকার বিভিন্ন যায়গায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ফলে এই আন্দোলন কোনভাবেই কোন একক গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে ব্যাবহার হতে দেয়া হবে না।অবিলম্বে সিন্ডিকেট ভেঙে দিয়ে চাল,ডাল,তেলসহ নিত্যপ প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য কমাতে হবে, বেকার সমস্যা সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। উপরোক্ত দাবিসহ ১৩দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।